Skip to main content

 অদ্ভুৎ বস্তু

আলিপুর আবহাওয়া দফতর আগে থেকেই জানিয়ে দিয়েছে যে আগামি তিনদিন ধরে প্রবল বৃষ্টি হবে কলকাতা সহ একাধিক জেলায়। 

শনিবার সকাল থেকেই প্রবল বৃষ্টি সুরু হয়ে গেছে। 

সজল সেন সকালে কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে অফিসের উদ্দেশে রওনা হয়েছেন। 

সজল সেন বর্তমানে TR. INDUSTRY তে Manager পদে কাজ করেন। 

সজল সেন একেবারে একা মানে সজল সেনের বাড়িতে কেউ নেই  বছর দুয়েক হল তার মা মারা গেছেন আর সজল সেনের দুটি বোন ছিল। 

সজল সেন তার বনেদের খুব ভালোবাসতেন । 

তাই তার বনেদের বিয়ে দিতে দিতে কবে যে তার বয়স ৩৮ বছর হয়ে গেল তিনি নিজেও বুজতে পরেননি। আর তার বিয়ে করার ও কোনো ইচ্ছা ছিলনা। 


আসলে ওইদিন অফিসে একটা জরুরি মিটিং ছিল তাই সজল সেনকে একপ্রকার বাধ্য হয়েই যেতে হয়ে ছিল। বিকাল হয়ে গেল কিন্তু এখন বৃষ্টি থামার কোনো লক্ষন দেখা দিছিল  না। সজল সেন কোনো রকমভাবে বাসে উঠে পড়লেন। কিন্তু সজল সেনের মাথার মধ্যে একটাই কথা আসছিল তিনি কিভাবে জগারামের চায়ের দোকান এর পড় থেকে বাড়ি যাবে  ।  বলতে বলতেই জগারামের চায়ের দোকানের সামনেই বাসটি এসে দাঁড়ায়। সজল সেন কোনো রকমে বাস থেকে জগার চায়ের দোকানের যান। 

এদিকে প্রবল বৃষ্টি হছে কোনো রকমেই যাওয়া যাবেনা। 


জগারামের দোকানে ওই তিন চার জনের মত ছিল। 

জগারামের দোকান থেকে সজল সেনের বাড়ি মোটামুটি  ১০ থেকে ১৫ মিনিট। 

সজল বাবু তার ঘড়িটির দিকে তাকাতেই একটু অবাক হয়ে যান তিনি দেখলেন প্রায় ৯ বাজে ২৬ মিনিট। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ সজল সেন দেখতে পেল  না।  

কিছুক্ষণ পড় সজল সেন অনুভব করলেন যে তার কানের কাছে কাছে কেউ যেন ফিসফিস করে বলছে," বাবু এবার বৃষ্টি টা একটু থেমেছে বেড়িয়ে পড়ুন এবার"।

সজল সেন প্রথমবার বুঝতে পড়লেন না। 

কিন্তু খানিকক্ষণ পড় আবার একটি আওয়াজ পেলেন সজল সেন।  এবার তিনি বুঝলেন ওটা আর কিছু না বুড়ো জগারামের গলা, আসলে বুড়ো হয়ে গেছেন তো তাই একটু ধীরে ধীরে কথা বলেন।

সজল সেন বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। 

কিছুটা পথ  অতিক্রম করার পড় জোড়ালো একটি বাজ পড়লো তার সাথে সাথে সারা শহরে বিদ্যুৎ চলে যায় আর তার সাথে সাথে সারা শহরকে গ্রাস করল অন্ধকারে। এই সময় সজল সেন বুঝতে পড়ছিল না যে সে এখন কী করবে কারন চারিদিকে কিছু দেখাই যাছিল না আর তার উপর এক হাতু জল জমে গেছে।  এই সময় ম্যান হল এর ঢাকনা খোলা থাকে আর সেই ম্যান হল একবার পরলেই গল্প শেষ হয়ে যাবে তাই সজল সেন এক পা বাড়ানোর আগে অন্তত তিন বার ভাববে। হঠাৎ সজল সেনের পায়ে কিছু একটা শক্ত মত জিনিস লাগল। 

সজল সেন যে ভয়টি করছিল সেটাই নয়ত , কোনো ম্যান হল  এর ঢাকনা নয়ত। সজল সেন নিজের হত দিয়ে সেটাই খোঁজ করছিলেন। হঠাৎ সজল সেন অনুভব করলেন তার হাতের বুড়ো আঙুলটি কেটে গেছে। এবার সজল সেনের হাতে একটা অদ্ভুত আকারের বস্তু বারবার আঘাত করছে। সজল সেন বুঝতে পারলেন না কী  আর তার উপর এত অন্ধকার

। সজল সেন সেই বস্তুটি নিজের হাতে তুলে নিলেন আর বোঝার চেষ্টা করতে লাগলেন কী এটা। 

সজল সেন কিছুই বুঝতে পারলেন না তাই তিনি ওই অদ্ভুত বস্তুটি নিয়ে নিজের পকোটে ভরে নেন। 


হাতড়ে হাতড়ে সজল সেন কোনো রকমে বাড়ির সামনে আসেন। সজল সেন যখনই তার বাড়ির দরজার তালাটি  খুলতে যাবে তখন তার হাতে থাকা চাবিটি  তালাতে লাগছেনা । 

সজল সেন একটু আবার হয়ে যান, সবে দুমাস হল ওই তালাটি তিনি লালবাজার থেকে কিনে আনেন আর এর মধ্যেই তালাটি খারাপ হয়ে গেল নাকি তাই  সজল সেন আবারও ওই চাবি টি তালায় লাগান কিন্তু কিছুতেই তালাটি খুলছে না। 

কিছুক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে কেউ যেন বলে উঠলো, কে কে দরজায়"?

সজল সেন একটু মৃদু গলায় বলল , " আমি সজল নাথ সেন "।

তখনই বাড়ির ভিতের থেকে বলল," কে সজল আমি কোনো সজল কে চিনিনা আপনি আসতে পারেন "।

সজল সেন এবার প্রচন্ড রেগে যান। যিনি এই বাড়ির মানিক তাকেই চলে যেতে বলছে। 

সজল সেন এবার জোড়ালো গলায় বলল," মশাই আপনি কে আর আমার বাড়িতেই বা আপনি কী করছেন "?

বাড়ির ভিতর থেকে বলল," আপনি কী  নেশা করে আছেন নাকি আমার বাড়ি আর আপনি বলছেন কিনা এটা আমার বাড়ি। সজল সেন কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। 

কিছুক্ষণ পড় বাড়ির দরজাটি নিজে নিজেই খুলে যায়। সজল সেন বাড়ির ভিতেরে ঢুকলেন। 

সজল সেন একেবারে আবার হয়ে যায় কারন ঘরের ভুতরে কেউ ছিলনা। সজল সেন ভাবতে লাগলেন তিনি কার সাথে কথা বলছিলেন। বলতে  বলতে সজল সেন দেখে কয়েকটি কুকুর তার বাড়ির সামনে এসে ডাকছে যেন বাড়ির ভিতরে ঢুকে পড়বে। 

সজল সেন এই কথাটি ভাবতে ভাবতে toilet এ যান 

।

বেশ কিছুক্ষণ পড় সজল সেন একটি  অদ্ভুৎ আওয়াজ পান যেন কেউ নাচছে। সজল সেন বাইরে বের হন। সজল সেন বাইরে বেড়ানোর সাথে সাথে  অজ্ঞান হয়ে যায়। কারন সজল সেন বাইরে বেরিয়ে দেখে সে যেন এক রাজপ্রাসাদে। তার বাড়ির কোনো চিহ্নই নেই।  

সকালে গাড়ির হরেনের শব্দে  তার জ্ঞান ফেরে।সজল সেন নিজেকে খুঁজে পান রাজাবাগান মহাশ্মশানে। সজল সেনের তখন মাথা কাজ করা বন্ধ হয়ে যায় তিনি বুঝতেই পারছিলেন না যে তার সাথে গত রাতে কী ঘটেছিল। সজল সেন নিজের পকেট থেকে গত রাতে পাওয়া সেই অদ্ভত বস্তুটিকে বের করেন। 

আসলে ওই বস্তুটি আর কিছু না একটু অদ্ভুৎ পুতুল। 

সজল সেন ওই পুতুল টিকে একেবারে দুর করে ছুড়ে দেয় তারপর সজল সেন ওখান থেকে চলে আসে। 

যদিও আজ সজল সেনের অফিসে ছুটি কিন্তু তাও আজ সজল সেন অফিসে যান। 

সজল সেন সারাদিন একটাই কথা ভাবতে থাকে যে গতকাল তার সাথে ওটা কী হয়েছিল। টিফিনের সময় হয়ে যায় কিন্তু সজল সেন একটাই কথা ভাবতে থাকে। সজল সেনের খুব কাছের এক বন্ধু আজমিন তাকে জিজ্ঞাসা করল," ভাই কী হল রে তোর "।

তখন সজল সেন বললে," কী হল আবার সব ঠিক আছে তো"।

আজমিন সজল সেনের কাধে হাত দিয়ে বলল," আরে তোকে আমি কলেজ থেকে চিনি তাই আমার মনে হছে তুই একটু অসুবিধার মধ্যে আছিস। এবার বল দেখি কী হয়েছে"।

বলে সজল সেন আজমিন কে সব কিছু খুলে বলল। আজমিন তখন বলল," আসলে তুই তার আগের দিন তো প্রায় সারা রাত অফিসে ছিলিস তাই হয় তো ক্লান্তির জন্য তুই এই সব দেখেছিস, এক কাজ কর তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়"।

সজল সেন শুধু হু ছাড়া আর কিছু বলল না। 

আজমিন সজল সেনের হাত ধরে বলল," কিরে তুই কাল কোথায় ছিলিস রে "।

সজল সেন বলে," কেন রে ঘরে তেই তো ছিলাম "।

আজমিন বলল,"তাহলে কি করে হতের এমন দশা হল"।

সজল সেন এবার লক্ষ করে তার হাতে কেউ যেন দাত বসিয়েছে কিন্তু প্রশ্নটি হল কে এমবভাবে দাত বসাল । সজল সেন আর কিছু না ভেবেই বাড়ি চলে আসেন। 

সজল সেন আজমিনের কথা শুনে তাড়াতাড়ি বাড়ি চলে যান।  রাত তখন প্রায় সাড়ে একটা ঘড়ির ঢং ঢং শব্দে সজল সেনের ঘুম ভেঙ্গে যায়। ওই সময় সজল সেনের কানে একটি শব্দ আসে, যেন কেউ তার বাড়ির উঠানে কোনো কিছু ঠুকছে। সজল সেন সঙ্গে সঙ্গে জানলা দিয়ে দেখার চেষ্টা করে কিন্তু সে কিছুই দেখতে পায়নি। কিছুক্ষণ পড় সেই শব্দটি বন্ধ হয়ে যায়।  এবার সজল সেন শুনতে পায় তার বাথরুমের কলের নলটি চালু হয়ে গেছে প্রবল জল পড়ছে সেই জল পরার শব্দটি সজল সেনের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। সজল সেন তার বাথরুমের দিকে যায় কল টি বন্ধ কারার জন্য । সজল সেন যখন  বাথরুম যায় তখন সে দেখে পুরো বাথরুমে কাদায় ভর্তি। এবার সজল সেন বাথরুম থেকে শোয়ার ঘরের দিকে যায়। 

সজল সেন যখনই শোয়ার ঘরের দরজাটি যাবে তখনই সে দেখে তার ঘরের ভিতর থেকে কেউ যেন আকুসি গলায় কাঁদছে। সজল সেন খুব ভয় পেয়ে যায়  সে বুঝতে পারছিল না যে সে কী করবে। সজল সেন ভয়ে ভয়ে দরজাতে ধাক্কা মারার সাথে সাথে দরজাটি খুলে সজল সেন ওই ঘরে প্রবেশ করে। 

কিন্তু ওই  ঘরে অস্বাভাবিক কিছুই ছিল না। সজল সেন এবার বিছানায় উঠেন এবং তিনি সুয়ে পরেন। 

কিছুক্ষণ পড় সজল সেন দেখে তার বিছানার নীচে কিছু একটা আছে যেটি তার পিঠে গিতছে । সজল সেন বিছানাটি তোলেন। বিছানাটি তুলতেই সজল সেন অবাক হয়ে যায়। সজল সেন দেখতে পায় ওই অদ্ভুৎ বস্তুটি। সজল সেন প্রচণ্ড ভয় পেয়ে যায় কারন সজল সেন সকালেই ওই বস্তুটি  ছুড়ে ফেলে দেয়। 

এটা দেখে সজল সেন অজ্ঞান হয়ে যায়। 


সকালে সজল সেন নিজেকে সেই রাজাবাগান মহা শ্মশানে আবিষ্কার করেন। সজল সেন পাগলের মত এদিক ওদিক তাকিয়ে থাকে। কিছুক্ষণ পড় যখন সজল সেনের জ্ঞান ফিরল তখন সে বাড়ি ফিরে যায়। 

সজল সারাদিন একটাই কথা ভাবতে থাকে যে তার সাথে এইসব কী হচ্ছে কী করে সে রাজাবাগানে গেল। সজল সেন যখন এইসব কথা ভাবছিল তখন পাশ থেকে আজমিন বলল," কী রে আজ আবার কিসে কামড়াল রে "?

সজল সেন কোনো কথা বলল না। আজমিন সজলের কাধে হাত দিয়ে বলল," কী রে বল"।

সজল সেন বলল," জানিস আমার সাথে না কেমন যেন অদ্ভুৎ অদ্ভুৎ ব্যাপার ঘটছে"।

আজমিন বলল,"কী হয়েছে ভালো করে বল "।

সজল সেন আজমিন কে সব কিছু বুঝিয়ে বলল। 

আজমিন এই সব কথা শুনে কপালে হাত দিয়ে বলল," তোর কথা শুনে আমার মনে হচ্ছে এসব অন্য জগতের কাজ মানে তোকে কোনো আত্মা তোর পিছু পিছু ঘুরছে  আর ওওই আত্মাটাই হয়তো তোর মাংস খাচ্ছে"।

সজল সেন বিরক্ত হয়ে বলল," আমি বুঝতে পারছি না আমি এবার কী করব"। 

আজমিন বলল," তুই এখুনি আমার সাথে চল"। 

বলে সজল সেন ও আজমিন আফিস থেকে বেরিয়ে সামনের এক ওঝার কাছে যায় দুজনে। সজল সেন ওই ওঝাকে সব কিছু খুলে বলে। সেই ওঝা সজলের কথা শোনার সাথে সাথে কিছু মন্ত্র বলতে থাকে। 

কিছুক্ষণ পড় ওঝা সজল সেনকে বললে," আমার মনে হয় তোমার একজন ভালো মনরোগ ডাক্তারকে দেখানো উচিত কারন আমার ১৪ বছরের ওঝা জীবনে যা শিখেছি তা দিয়ে আমার মনে হয় না আপনাকে কোনো আত্মা আপনার পিছনে আছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ "।

সজল আর আজমিন একটু হতাশ হয়ে ফিরে আসে। 

আজমিন সজলকে নিয়ে আরোও একজন ওঝার কাছে নিয়ে যায় কিন্তু তিনিও এক কথা বলছে। 

রাতে সজল সেন এই সব কথাই ভাবতে থাকে আর এই সব কথা ভাবতে ভাবতে কখন যেন সজল সেন ঘুমিয়ে পড়ল। 

রাত তখন প্রায় ২ টো বাজে এক ঠান্ডা বাতাস সজল সেনের সারা গা ঠান্ডা করে দেয় আর তাতেই সজল সেনের ঘুম ভেঙে যায়। সজল সেন ঘুম থেকে উঠে দেখে তার পায়ের দিকের জানলা দিয়ে কেউ যেন হাত বাড়িয়ে ডাকছে । সজল সেন এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সজল সেন শুনতে পায় তার বাড়ির উঠানে ঠক ঠক শব্দ। এবার সজল সেন একটু সাহস জাগিয়ে বলে উঠল,"কোনো সালা হাত বাড়ছিস "। 

এই কথাটি বলার সাথে সাথে বিদুৎ বলে যায় আর সজল সেনের বাড়িতে থাকা সকল আয়না গুলো ভেঙে যায়। আবারও সজল সেন অজ্ঞান হয়ে যান। 

আবারও সজল সেন নিজেকে রাজাবাগান মহাশ্মশানে নিজেকে আবিষ্কার করে। সজল সেন নিজেকে আর যেন চিনতে পারেনা কারন সজল সেনের হাত পায়ের কোনো মাংস নেই ভিতেরে থাকা হাড় গুলো যেন বাইরে বেড়িয়ে আসছে। সজল সেন নিজেকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে যায়। সজল সেন সারাদিন আর বাড়ির বাইরে বেরোল না। 

রাতে কোনো রকমে খাবার বানিয়ে নিজের ঘরে চলে যায়। সজল সেন বিছানায় বসে বসে কাঁদছে। হঠাৎ সজল সেন কালকের সেই ঠক ঠক শব্দ শুনতে পায় তার সাথে সজল সেন এটাও শুনতে পায় ঘরের বাইরে একদল লোক যেন ছোটাছুটি করছে। একটু পড় সেই ছোটাছুটির শব্দ থেমে যায়। আর সজল সেন দেখে তার দরজাটা একটু খুলে কেউ যেন তাকে দেখছে। সজল সেন এতটাই ভয় পেয়ে যায় যে সে কোনো কথা বলার মত অবস্থানই নেই। প্রবল জোড়ে দরজাটি খুলে গেল। সজল সেন তার চোখ বন্ধ করে রাখে আর তিনি বুঝতে পারেন যে কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। সজল সেন একটু সাহস করে নিজের মাথা তুলল। সজল সেন দেখেন তার সেই প্রিয় বন্ধু আজমিন। আজমিন সজল সেনকে দেখে একেবারে অবাক হয়ে যায়।

আজমিন বলল," ভাই কী হয়েছে রে তোর? আজ অফিসে এলিনা তাই ভাবলাম তোকে দেখে আসি। আর তোর এমন অবস্তা কী করে হল "?

সজল সেন কাঁদতে কাঁদতে বলল," জানি না রে । তুই আমায় বাছা"।

আজমিন বলল," শোন আমি একজন কে বলেছি তোর কথা। উনি একজন paranormal investigator আর উনি আজ পর্যন্ত ১৯৮ টির মত ভুতুড়ে জায়গায় গেছেন আর ওনার কাছে কত রকমের যন্ত্র আছে ভূতেদের সাথে কথা বলার।উনি আমাকে জানালেন যে এটা হয়তো কোনো খরাপ আত্মার কাজ যে তোমার বন্ধুর সব রক্ত থেকে মাংস খেয়ে নেবে আর কিছু দিনের মধ্যেই তোমার বন্ধুকে মেরে ফেলবে"।

সজল সেন মৃদু কণ্ঠে বলল," তাহলে এভাবেই আমায়  মরতে হবে"।

তখন আজমিন সজল সেনের হাত দুটো ধরে বলল," না রে উনি বললেন যে আমরা যদি কোনো ভাবে সেই খরাপ আত্মাটিকে ডাকতে পারি তাহলে হয় তো কিছু একটা হবে কিন্তু আমরা যদি একটুও ভুল করি তাহলে তোমার বন্ধুর জীবন শেষ হয়ে যাবে"।

সজল সেন বলল," তাহলে এবার কী করবি"।

আজমিন বলল," আমি ওনাকে আসার কথা বলেছি উনি একটু পরেই আসবেন"।

এই কথা বলার পড় সজল সেন কেমন অদ্ভুৎ রকম ব্যবহার করতে থাকে সজল সেন হাত দিয়ে কিছু একটা দেখাতে চাইছিল কিছু আজমিন সেটা বুঝতে পারেনি। সজল সেন দেখে একটা কালো ছায়া আজমিনের পিছনে। আজমিন এবার বুঝতে পারে সজল তার পিছনের দিকে কিছু দেখাতে চাইছে। 

আজমিন পিছনে ঘুরতেই দেখে এক অদ্ভুৎ বস্তু মাটির নীচে পড়ে আছে। এর মধ্য সজল সেন জ্ঞান হারায়। 


সজল সেনের যখন জ্ঞান ফিরল সে তখন নিজেকে এক অদ্ভুৎ জায়গায় খুঁজে পায়। সজল দেখে আজমিন তার পায়ের দিকে বসে আছে আর একজন কিসব করছে। সজল সেন উঠে বসে। সেই লোকটি তার একটা মোমবাতি জ্বালায়। বেশ কিছুক্ষণ পড় সজল সেন দেখে পাশে থাকা আলমারির দরজাটি নিজে নিজেই বন্ধ হছে আর খুলছে আর সজল সেন দেখে সেই অদ্ভুৎ বস্তুটি নিজে নিজে ঘুরতে থাকে। 

সেই লোকটি বলে," আজমিন সেই আত্মাটি হয়তো আমাকে এখন থেকে সরিয়ে নেয়ে যাবে কিন্তু তুমি ওই আত্মাতির সাথে কথা বলতেই থাকবে"। 

কিছুক্ষণ পড় একটা দমকা বাতাস এসে সেই মোমবাতি নিভিয়ে দিল। কিছুক্ষণ কারোর কোনো কথাই আসে না যেন সবকিছু একমুহূর্তের জন্য থেমে গেছে। আজমিন একটু ভেবে ওই লোকটিকে ডাকে কিন্তু কোনো আওয়াজ আসেনা তার উপর ঘন কোনো অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছি না। 

আজমিন শুনতে পায় তার কানে থাকা সেই যন্ত্রটি সাহায্য কেউ খুব আস্তে আস্তে কিছু একটা বলছে। 

আজমিন বলল," শয়তান চলে যা এখান থেকে "।

সঙ্গে সঙ্গে আজমিন অনুভব করল যে তার হাতে কেউ যেন কিছু দিয়ে আঘাত করছে। তখন আজমিন একটু জোড়ালো কণ্ঠে বলল,"শয়তান তুই শয়তানের মত কাজ করছিস ছাড় আমাকে বলছি "।

বলেই আজমিন শুনতে পায়, হ্যাঁ আমি শয়তান আর আমি শয়তানের মতোই কাজ করবো  কিন্তু তুমি তো কই জিজ্ঞাসা করলে না তো আমি কেন শয়তান হয়েছি। 

আজমিন বলল," শয়তানরা তো জন্ম থেকেই শয়তান হয়"।

তখন আজমিন শুনতে পায়, না তুমি ভুল বলছ কেউ জন্ম থেকেই শয়তান হয় না তাকে শয়তান বানানো হয়। যখন তুমি একটি হসপিটালে দুজন শিশুকে একসাথে রাখো আচ্ছা  তুমি কী বলতে পারবে ওই দুজনের মধ্যে কে শয়তান হবে আর কে ভালো হবে 

বলতে পারবে কী তুমি না কখন না তুমি কখন বলতে পারবেনা যে কে ভালো হবে তাহলে তুমি  ভাবত জন্মে র সময় তো সবাই এক থাকে তাহলে তাদের মধ্যে কেন একজন শয়তান হয় ভেবেছ কোনো দিন। তোমাকে আমার কথাই বলি। আমার বাড়ি উদয়নারায়ণপুর এ আমার একজন গরিব ঘরে জন্ম হয়। ছোটবেলায় যখন আমার একটু জ্ঞান হয় তখন পাড়ার বড়ো ছেলেরা আমাকে সিগারেট মদ খাওয়াতো  কোনো দিন একটা খাবার কেউ খাওয়াই নি সবাই গালাগালি  শেখাত আবার যখনি কাউকে গালাগালি পারতাম তখন আবার তারাই মারতে আসত। আমার কী দোষ বলো। 

তারপর আমার যখন ১৫ বছর বয়স হল তখন আমার দিদিকে কয়েকটি ছেলে ধর্ষণ করে কিন্তু আদালতে মামলা উঠার আগেই সমাজ আমার দিদির চরিত্র সার্টিফিকেট দিয়ে দেয় সমাজ বলে আমার দিদির নাকি চরিত্র খারাপ। খুব সহজেই একটি মেয়ের চরিত্র বিচার হয়ে গেল। 

খুব ইচ্ছা ছিল যে আর কয়েকটি ছেলের মতো আমিও স্কুলে যাব কিন্তু পড়াশোনা তো টাকার বিনিময়ে হয় জ্ঞান বিতরণ তো টাকার বিনিময়ে হয় যেটা আমার  বাবার কাছে ছিল না। তারপর বড়ো হলাম ছোটবেলা থেকেই তো আমাকে মদ্যপান করতে শেখানো হয়েছে সেটা আমি আর ছাড়তে পারলাম না। 

তারপর বড়ো হলাম বিয়ে হল আমার। আমি অনেক কষ্ট করে নিজের সংসার চালাতম। নিজের ছেলেকে স্কুলে ভর্তি করলাম কিন্তু আমি এটা ভাবিনি যে সরকারি স্কুল আর বেসরকারি স্কুল এর পার্থক্য।  

তখন সারা শহরে মহামারি ওই সময় আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে যায় তখন সরকারি হসপিটালে ভতি করি কিন্তু সরকারি হসপিটাল থেকে আমার স্ত্রীকে বড়ো একটি হসপিটালের নিয়ে যাওয়ার কথা বলে আর সেখানে গিয়ে নানা পরীক্ষা করতে বলে।  আমার স্ত্রীর মাথায় টিউমার ছিল তাই পায়ের পরীক্ষা করতে বলা হয় এত কিছুর পড় আমার স্ত্রী মারা যায় হসপিটাল থেকে রসিদ দেওয়া হল ৬০০০০ হয়েছে কিন্তু আমার কাছে ওই সময় এক টাকাও ছিলনা তাই আমি চুরি করি আমি ধরা পড়ে যাই। আমাকে আদালতে নিয়ে যাওয়া হল সবাই আমাকে চোর বলল কিন্তু কেউ এটা বলল না আমি কেন চুরি করেছি। প্রায় ৯ মাস জেল খেতে আসি। নতুন করে জীবন শুরু  করি ছেলেকে ভালো জায়গায় ভতি করাই। ছেলে বড়ো হল একটা মস্ত চাকরি পেল। ছেলের সংসার গুছিয়ে দিলাম ভেবেছিলাম শেষ জীবনটা ছেলে আর নাতির সাথেই কাটিয়ে দেব কিন্তু কয়েক বছর পড় ছেলের কাছে আমি বোঝা হয়ে যাই সে আমাকে আশ্রম পাঠিয়ে দেয়। অতো বড়ো মস্ত বাড়িতে আমার জন্য একটা কোণাও জুটল না। যার জন্য সারা জীবন কষ্ট করলাম শেষ জীবনে তার সাথ পেলাম না।


এই সব কথা শুনে আজমিনের চোখ দিয়ে পড়তে শুরু করে। 

আজমিন বলল," কিন্তু সজলের সাথে তুমি এমন করলে কেন "?

তখন আজমিন শুনতে পায় , তুমি হয়তো সজল সেন কে ভালো করে চেননা। সজল সেনের যখন ২১ বছর বয়স তখন সে একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে কিন্তু সজলের কোনো শাস্তি হয়নি আজ ২২ বছর পড়ও যখন সজলের কোনো শাস্তি হল না তখন আমি একে এই রকম শাস্তি দিয়েছি আর এর জন্য আমাকে যদি শয়তান হতে হয় তাহলে আমি হাজার বার হব হ্যাঁ আমি শয়তান শয়তানের মত কাজ করেছি । 


আজমিন একটু উত্তজিত হয়ে বলল,"না তুমি এমন করতে পারো না"।

এরপর আজমিন আর কোনো আওয়াজ শুনতে পায়নি। আজমিন তার হাতে থাকা দেশলাইটি দিয়ে সামনে মোমবাতি জ্বালিয়ে দেয়। আর আজমিন দেখে তার বন্ধু সজল সেন এক কঙ্কাল হয়ে গেছে আর তার বন্ধুর কঙ্কালের মধ্যে রয়েছে সেই অদ্ভুৎ বস্তুটি। 

    

Comments

Popular posts from this blog

About

This blog provides you unknown knowledge  in bengali.   About author:                            Name - Kiran Chakraborty                    Student of class 12 ( COMMERCE )                   Owner of the Saturday night official 

Connect us

For connect us  :            Facebook page - unknown knowledge page .            Our Instagram-   Kiranchakraborty787             YouTube channel- The Saturday Night              E- mail - chakrabortykiran26@gmail.com             

শ্রীকৃষ্ণ কিভাবে বিলীন হয়ে যান।

শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর শ্রেষ্ঠ তম অবতার। আমরা আজও শ্রীকৃষ্ণকে একজন শ্রেষ্ঠ প্রেমিক একজন শ্রেষ্ঠ উপদেষ্টা এবং একজন শ্রেষ্ঠ যোদ্ধা  হিসাবে দেখি। শ্রীকৃষ্ণ যিনি কোন অস্ত্র না ধরি মহাভারতের যুদ্ধ পরিনাম দিয়েছিলেন। এবং শ্রীকৃষ্ণ সর্বদাই বলতেন কর্মফল সকলকেই ভুগতে হয় তা থেকে স্বয়ং তিনিও রক্ষা পান না। এখন পর্যন্ত তা হল শ্রীকৃষ্ণ কিভাবে বিলীন হয়ে যান। এটা হয়তো অনেকেই জানেন না যে শ্রীকৃষ্ণ কিভাবে বিলীন হয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরই আজকে আমরা পাব।                                loading... মহাভারতের যুদ্ধের পর গান্ধারী শ্রীকৃষ্ণ কে অভিশাপ দেন যে তিনি 36 বছর পর বিলীন যাবেন এবং তার বংশ শেষ হয়ে যাবে এবং তার স্বপ্নের নগরী ধ্বংস হয়ে যাবে। কিন্তু  ওই সময়ে শ্রীকৃষ্ণ শুধু হাসতে থাকেন । কিছু সময় পর যখন গান্ধারী বুঝতে পারলেন তিনি যা করেছেন তা ভালো করেননি তাই গান্ধারী তখন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে যান। শ্রীকৃষ্ণ কখন হাসতে হাসতে এটা কি উত্তর দেন হে মাতা তোমায় ক্ষমা চাইতে হবে না এটা বিধির বিধান যার মধ্যে আমিও রয়েছি তোমার সব আমার উপর কাজ করবে। তারপর শ্রীকৃষ্...