সাম্প্রতিক কিছু সময় ধরে এশিয়ার দুটি মহাশক্তি মধ্যে সংঘাত বেড়েই চলেছে এবং সেটা গালয়ান উপত্যকার ঘটনার পর থেকে আরো জোরালো হয়েছে। যার জন্য ভারত সরকার চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে এবং যার জন্য গত মাসের 15 তারিখে টিক টক সহ আরো 59 টি অ্যাপ ভারত সরকার বন্ধ করেছে।
ভারতের তথ্যপ্রযুক্তি বিভাগ জানায় এই সমস্ত অ্যাপ ভারতের জনগণের গোপন তথ্য চুরি করছে এটা ভারতের পক্ষে মেনে নেয়াটা সম্ভবপর ছিল না যার জন্যই ভারত সরকার টিকটক ইউসি ব্রাউজার এর মত বিখ্যাত কয়েকটি চিনা অ্যাপ বন্ধ করে। এবং বর্তমান সময়ে ভারত সরকার 59 ছাড়াও আরো বেশ কয়েকটি অ্যাপের লিস্ট বানিয়ে রেখেছে ।
কিন্তু এই সময় আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন হলো tiktok কি তাহলে আমাদের গোপন তথ্য চিন সরকার কে দিয়েছে ।
loading...
তবে গত মাসের 15 তারিখে tiktok অ্যাপ বন্ধ করার কিছুক্ষণ পর ভারতের টিকটক প্রধান নিখিল গান্ধী তার প্রতিক্রিয়া জানান।
বাস্তবে এই অ্যাপ তার কোন ইউজারের তথ্য ট্রাক করে না। এবং কোন প্রকারের গোপন তথ্য তারা সংগ্রহ করে না। এবং কোন সরকার বা কোন প্রতিষ্ঠানকে তাদের ইউজারের ইনফর্মেশন tiktok কখনোই দেয়নি। এবং ভবিষ্যতে কোন রাষ্ট্র বা কোন কোন প্রতিষ্ঠান তাদেরকে এহেন প্রস্তাব দিলেও তার টিক টক নাকচ করে দেবে।
যদিও এটি একটি চিনা অ্যাপ তা সত্ত্বেও এই অ্যাপটি চীনে চলে না । এবং যখন থেকে ভারত সরকার অ্যাপটি বন্ধ করেছে তখন থেকেই চীন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে tiktok।
ByteDance প্রতিষ্ঠানটির মতে ভারতে TikTok নিষিদ্ধ হওয়ার ফলে সংস্থা প্রায় ৪৫ হাজার কোটি টাকার লোকসানের মুখোমুখি হতে চলেছে। এবং টিকটকের গোটা বিশ্বের ইউজার এর মধ্যে 30% ছিল ভারতীয় তাই তাদের কাছে এটা একটা ধাক্কা। এবং বেশ কিছু সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিশানায় রয়েছে এই চিনা অ্যাপটি।
কয়েকদিন আগে থেকেই TikTok-এর বিরুদ্ধে তাদেরই ইউজারদের তথ্যচুরির অভিযোগ উঠেছে।
ব্যাপারটা লক্ষ্য করে Apple-এর নতুন অপারেটিং সিস্টেম iOS 14-এর একটি বিশেষ ফিচারের দ্বারা। iOS 14- এটির মাধ্যমে খুব সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে। জানা গিয়েছে, শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্ব জুড়ে iPhone ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাত এই চিনা অ্যাপটি ।
এবং এই ঘটনাটির পর থেকেই ক্রমশ সরে যাচ্ছে চীন থেকে এই সংস্থাটি। তবে ভবিষ্যতে এই সংস্থাটি কি করে সেটাই দেখার বিষয় হবে। tiktok যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে কি tiktok ভারতে আসতে পারে তা নিয়ে রয়েছে নানান জল্পনা-কল্পনা, এটা একমাত্র ভবিষ্যতই বলতে পারে।
ততক্ষণ আপনার এক কাজ করুন কমেন্ট করে জানান টিক্তক যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে কি টিক্তক কে ভারতে আসতে পারে অবশ্যই নিজেদের মতামত জানাবেন।
Writer-RC KIRAN


Comments
Post a Comment