tiktok,uc blowser এর পরে এবার কি পাবজি পালা।
সাম্প্রতিক কিছু সময় ধরে এশিয়ার দুটি মহাশক্তির মধ্যে সংঘাত বেঁধেই চলেছে এবং গালয়ান উপত্যকার ঘটনার পর থেকে ভারত সরকার চিনা দব্য বয়কটের ডাক দিয়েছে যার জন্য গত মাসের 15 তারিখে 59 চিনা অ্যাপ ভারত সরকার নিষিদ্ধ করেছে যার মধ্যে থেকে tiktok অন্যতম ।
ঐদিন ভারত সরকার tiktok সহ আরো 59 চিনা অ্যাপ শর্ট ভিডিও অ্যাপ নিষিদ্ধ করেছে ।
প্রধানত ভারতের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার জন্য এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয় এগুলি সাহায্যে ভারতের জনগণের কিছু তথ্য চীনের সেই সমস্ত প্রতিষ্ঠানের কাছে যায় যা কোন দেশের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।
কিন্তু এই 59 টি চিনা অ্যাপ ছাড়াও আরো কিছু অ্যাপের খোঁজ পায় ভারতের গুপ্ত বিভাগ। এবং 275 টি চিনা অ্যাপের লিস্ট বানানো হয়েছে। এই লিস্টে চিনা ইনভেস্টমেন্ট যুক্ত অ্যাপগুলো রয়েছে । এই গুলির মধ্যে tencen কোম্পানির বিখ্যাত গেম পাবজি থাকার সম্ভাবনা আছে। যা প্লে স্টোরে 4.0 রেটিং এর সঙ্গে 100 মিলিয়নের বেশি ডাউনলোড আছে। এবং শারমিন তৈরি জিলি অ্যাপ থাকার সম্ভাবনা রয়েছে । ই-কমার্স জায়ান্ট আলিবাবা দ্বারা পরিচালিত Aliexpress অ্যাপ, Resso অ্যাপ, বাইট ডান্সের ULike অ্যাপও রয়েছে এই তালিকায়।
তবে এই অ্যাপগুলোর ওপর পরীক্ষা চালানো হচ্ছে তবে এই অ্যাপগুলি যদি প্রমাণ করতে পারে যে তারা কোনরকম গোপনীয়তা বা সার্বভৌমত্ব লংঘন করছে না তাহলে ভারত সরকার সেগুলি নিষিদ্ধ করবেনা।

Comments
Post a Comment